গাইবান্ধা : গাইবান্ধার কামারজানি বাজারের কাছে ব্রক্ষ্মপুত্র নদীতে নৌকা ডুবির ঘটনায় দুই জনের লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী। এখনো নিখোঁজ রয়েছে আরো একজন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাসলিমা বেগমের লাশ ফুলছড়ি উপজেলার বালাসী এবং আইতুল্লার লাশ বাকুরিয়ার চর থেকে উদ্ধার করা হয়। পরে লাশ নিহতদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধার দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক কোবাত আলী সরকার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিখোঁজ হওয়া সোহরাব হোসেনের (৫০) লাশ উদ্ধারে দমকল বাহিনী এখনো অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, সোমবার সকালে শ্যালো ইঞ্জিন চালিত একটি নৌকা ১০-১২ জন যাত্রী এবং পাট নিয়ে কুন্দেরপাড়া নুনগোলা ঘাট থেকে কামারজানি বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটি দুপুর ১২টার দিকে কামারজানি বাজারের কাছাকাছি এসে ¯্রােতের কারণে ডুবে যায়। পরে স্থানীয়রা সাতজনকে উদ্ধার করলেও নিখোঁজ ছিলো আরো তিনজন।