রংপুর: কাউনিয়া উপজেলার মিরবাগ এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০ জন।
বুধবার সকালে কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে এ দুঘটনা ঘটেছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস কুড়িগ্রাম যাচ্ছিল। পথে কাউনিয়া উপজেলার মিরবাগ এলাকায় লালমনিরহাট থেকে রংপুরগামী মালবাহী ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হন।
পরে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে আরো একজন নিহত হন। অন্য আহতরা ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।