সিসিনিউজ: চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে সেরা বিশের মধ্যে স্থান পেয়েছে নীলফামারীর পাঁচটি প্রতিষ্ঠান। স্থান পাওয়াদের মধ্যে জেলা সদরের ১টি এবং বাকি চারটি রয়েছে সৈয়দপুর উপজেলার।
সেরা বিশ তালিকার মধ্যে ৫ম স্থানে সৈয়দপুর সরকারী কারিগরি স্কুল এ্যান্ড কলেজ, ৯ম স্থানে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, ১৩তম স্থানে সৈয়দপুরের লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ, ১৫তম স্থানে নীলফামারী সরকারী কলেজ এবং ১৯তম স্থানে রয়েছে সৈয়দপুরের সানফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজ।
এদিকে জেলা পর্যায়ে সেরা পাঁচের মধ্যে ১৬২টি জিপিএ পাঁচ নিয়ে প্রথম স্থানে রয়েছে সৈয়দপুর সরকারী কারিগরি স্কুল এ্যান্ড কলেজ, ১০৩টি জিপিএ পাঁচ নিয়ে দ্বিতীয় স্থানে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, ৭৪টি জিপিএ পাঁচ নিয়ে তৃতীয় স্থানে লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ, ৪২টি জিপিএ পাঁচ নিয়ে চতুর্থ স্থানে নীলফামারী সরকারী কলেজ এবং ২৮টি জিপিএ পাঁচ নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সানফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজ।
দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান, নীলফামারী জেলার ১১হাজার ১০৬পরীক্ষার্থী অংশ গ্রহণ করে পাস করে ৮হাজার ৬শ ৮২জন আর জিপিএ পাঁচ পেয়েছে ৫৩১জন পরীক্ষার্থী। যেখানে জেলায় পাসের হার ৭৮.১৭% বলে জানান তিনি।