• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

লালমনিরহাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক বিয়ে, গ্রেফতার ২জন

Biaলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক বিয়ে করার অভিযোগে মঙ্গলবার রাতে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের চর খারুয়া গ্রামের আনছার আলীর ছেলে আব্দুল লতিব (২০) ও একই গ্রামের আব্দুল মালেকের ছেলে ভুয়া কাজী আব্দুল করিম (২৫)।
এলাকাবাসী ও পুলিশসুত্রে জানাগেছে, সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের খারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ২৬ জুন জোর করে বিয়ে করেন ওই বিদ্যালয়ের সভাপতি আবদুর রহিম । বিয়ের পর থেকে ওই ছাত্রীকে আটকে রাখেন প্রভাবশালী স্বামী আব্দুর রহিম। সাম্প্রতিক সময়ে ছাত্রী বাবার বাড়ি এলে বিষয়টি জানাজানি হয় ও বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশ হয় ।
এ ঘটনায় সোমবার মোঘলহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। সদর থানা পুলিশ মামলাটি আমলে নিয়ে মঙ্গলবার রাতে দুইজনকে গ্রেফতার করে ।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মামলার মূলহোতা বিদ্যালয়ের সভাপতি আবদুর রহিমকে গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ