• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

বিরলের আজিমপুর ইউনিয়নের উপ-নির্বাচন ২৪ আগস্ট

election commisionদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরল উপজেলার ১নং আজিমপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার ১০ জন প্রার্থীর মধ্যে ১ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে ৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিরল উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ তকদির আলী সরকার জানান, উপজেলার ১নং আজিমপুর ইউনিয়ন পরিষদের পদে উপ-নির্বাচনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে শামীম ইকবাল নামের এক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অবশিষ্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন-মোঃ আহসান হাবীব মানিক, নাজমুল ইসলাম স্বপন, নজিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান, সুলতান মাহমুদ, শাহাদত হোসেন চৌধুরী, লিটন আলী ও মোঃ সাজু। আগামী ২৪ আগস্ট ভোট গ্রহন করা হবে।
উল্লেখ্য, গত উপজেলা পরিষদ নির্বাচনে ১নং আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদটি শুন্য হওয়ায় এ পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ