• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন |

রাজারহাটে বাল্য বিবাহ প্রতিরোধে গণনাটক

Rajarhat News Pic-13-08-14রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আয়োজনে কুড়িগ্রাম জেলা প্রশাসনের পাইলট প্রকল্পের অংশ হিসেবে বাল্য বিবাহ প্রতিরোধে ‘বাতাসী কেন কাঁদে’ গণনাটক ও লোক সঙ্গীতের আয়োজন করা হয়। চাকিরপশার ইউপি’র খুলিয়াতারী গ্রামে জনসচেতনতামুলক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন-কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. নাজিম উদ্দীন ও রোসলিনা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন- চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, এফও (আইবি) কুড়িগ্রাম’র মো. মতিয়ার রহমান, এফও (আইবি) রাজারহাট’র ললিতা রাণী প্রমূখ। উল্লেখ্য, কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে পাইলট প্রকল্পে রাজারহাট ও উলিপুর উপজেলাকে নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ