খেলাধুলা ডেস্ক: ব্রাজিল বিশ্বকাপের পর চুক্তি শেষ হওয়া আলেসান্দো সাবেলার উত্তরসূরি হিসেবে আর্জেন্টিনার জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন রোজারিওতে জন্ম নেওয়া জেরার্ডো মার্টিনো।
২০১৫ সালে কোপা আমেরিকা ও ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপকে সামনে রেখেই মার্টিনোকে আর্জেন্টিনার জাতীয় দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
আজেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেজারার হোসে লিমে নিশ্চিত করেন বলেন, সাবেক বার্সালোনা কোচের হাতেই তুলে দেওয়া হচ্ছে আর্জেন্টিনার দায়িত্ব।
৩ সেপ্টেম্বর জার্মানির বিপক্ষে প্রীতিম্যাচ দিয়ে শুরু হবে মার্টিনোর মিশন ।
উল্লেখ্য, জেরার্ডো মার্টিনো ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত ছিলেন প্যারাগুয়ের কোচ। প্রথমবারের মতো ২০১০ বিশ্বকাপে প্যারাগুয়েকে কোয়াটার ফাইনালে তোলার পেছনে বড় কৃতিত্ব ছিল মার্টিনোর। পরে ২০১৩-১৪ মৌসুমে দায়িত্ব নেন বার্সালোনার।