• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন |

কারিগরি শিক্ষা বোর্ড: দেশের সেরা পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ

technicalরুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর (দিনাজপুর): কারিগরি শিক্ষা বোর্ডের অধিন দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ। ফলে আনন্দের জোয়ার বইছে এখন মফস্বল শহরের এই কলেজটিতে। কলেজটি থেকে এবার ব্যবসা বানিজ্য (বিএম) শাখায় থেকে ৮২ জন পরীক্ষা দিয়ে শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে ৫৮ জন। সেই সাথে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী। ভাল ফলাফলের বিষয়ে কলেজের অধ্যক্ষ আঃ রাজ্জাক সরদার বলেন, শিক্ষক শিক্ষিকাগনের অক্লান্ত পরিশ্রম, পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি, ঘন ঘন টিউটরিয়াল ও মাসিক পরীক্ষা নেওয়ার কারনে ভাল ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। অপর দিকে পার্বতীপুর টেকনিক্যাল এন্ড এগ্রিকালচার কলেজ ব্যবসা বানিজ্য (বিএম) শাখায় থেকে ১২০ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১ জন শিক্ষার্থী। এ কলেজটি থেকেও শত ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ