বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যান এর উপদেষ্টা কমিটি, ফেডারেশন ও পেট্রোল গ্র“পের যৌথ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
আরণ্যক ফাউন্ডেশনের অর্থায়নে ও বন বিভাগের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশের আয়োজনে ফেডারেশন কার্যালয়ে জীব-বৈচিত্র্য সংরক্ষণ সংস্থার সভাপতি মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে সিংড়া জাতীয় উদ্যান উপদেষ্টা কমিটি, ফেডারেশন ও পেট্রোল গ্র“পের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিংড়া শালবন উপদেষ্টা কমিটির সহ-সভাপতি মাহামুদুল হাসান মুন, বিট অফিসার গদাধর চন্দ্র রায়, সিংড়া শালবন জীব-বৈচিত্র সংরক্ষন প্রকল্পের কমিউনিটি অর্গানার মোঃ জাহিদ প্রামানিক, সিংড়া শালবন জীব-বৈচিত্র সংরক্ষন প্রকল্প ব্যাবস্থাপক (আরণ্যক) শাহাদাত হোসেন, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, বনরক্ষা কমিটির সভাপতি আদম মালিক, পেট্রোল বাহিনীর সভাপতি ইউনুছ আলী খোকন সাধারন সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ। উপদেষ্টা কমিটি, ফেডারেশন ও পেট্রোল গ্র“পের পক্ষ থেকে সিংড়া জাতীয় উদ্যান জীব-বৈচিত্র্য সংরক্ষন প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার মোঃ জাহিদ প্রমানিককে আরডিআরএস এর চাকুরী ছেড়ে দিয়ে সরকারী চাকুরীতে যোদানের জন্য ফুলেল বিদায় সংবর্ধনা দেওয়া হয়।