• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন |

কথা বললেই চার্জ হবে মোবাইল

cell_phone_-_woman_talkingপ্রযুক্তি ডেস্ক: এবার আলাদা করে আর চার্জার লাগিয়ে মোবাইল চার্জ করতে হবে না। কথা বললেই মোবাইল চার্জ হয়ে যাবে।

এমনকি আশপাশের শব্দ থেকেও মোবাইল চার্জ গ্রহণ করবে।

নোকিয়া ও কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এমনই এক ন্যানোজেনারেটর। এর মাধ্যমে দৈনন্দিন শব্দ যেমন ট্রাফিকের আওয়াজ, গান, এমনকি নিজের গলার আওয়াজেও চার্জ করা যাবে মোবাইল ফোন।

এই ন্যানো জেনারেটরে ব্যবহার করা হয়েছে জিঙ্ক অক্সাইডের মতো উপাদান। ন্যানোরড-এর মাধ্যমে শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরিত করবে। ন্যানোরড উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ তৈরি করতে পারে। দৈনন্দিন শব্দের ফলে তৈরি হওয়া ভোল্টেজ ব্যবহার করে চার্জ হবে মোবাইল। ন্যানোজেনারেটরে ৫ ভোল্ট করে বিদ্যুৎ তেরি হবে যা একটি মোবাইল চার্জ করতে যথেষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ