• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন |

নীলফামারীতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

11সিসিনিউজ: নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন জেলা গড়ে তুলি এই শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকাল থেকেই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় দেশের সর্বউত্তরের জেলা নীলফামারীতে। সকালে জেলা জেলা প্রশাসকের কার্যালয় হতে এ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এসময় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার ঝাড়– হাতে অফিস চত্বর, রাস্তার ধারে ময়লা আবর্জনা পরিস্কার শুরু করলে সাধারন মানুষ জড়ো হয়ে অংশ নিতে থাকে। কোদাল, বেলচা, কাস্তে ও ঝাড়– হাতে অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাস্তা ঘাট পরিস্কারে নেমে পড়লেন ডিসি জাকীর হোসেন ও এসপি জোবায়েদুর রহমান, সিভিল সার্জন ¯েœহ কান্তি চাকমাসহ জেলার সকল সরকারী দপ্তর, উপজেলা পরিষদ এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। জেলা প্রশাসনের সমন্বয়ে জেলার সকল সরকারী দপ্তর, উপজেলা পরিষদ এবং পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহনে এ অভিযান চলে সারাদিন। এর আগে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বনার্ঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে এসে শেষ হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গুল্লাল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, চেম্বার সভাপতি আব্দুর ওয়াহেদ সরকার, নীলফামারী পৌরসভার কাউন্সিলর গন সহ বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ