• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
শিরোনাম :

৫০ বছর বয়সে এইচএসসি পাশ

jhenidah-mother-and-son-examination-(2)ঝিনাইদহ: স্বপ্ন পূরণে আরেক ধাপ এগিয়ে গেলেন ঝিনাইদহের কালীগঞ্জের জোবায়দা খানম। ৫০বছর বয়সে এইচ এস সি পরীক্ষা দিয়ে জিপি এ ৩.২০ পেয়ে পাস করেছেন। নিজে পাস করলেও ছেলে পাস না করায় পাসের আনন্দটা খানিকটা ম্লান হয়েছে তার। কালীগঞ্জ পেীরসভার সাবেক মহিলা কাউন্সিলর জোবায়দা খানম ও তার ছেলে ইমরান খান চলতি বছরে যশোর বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয়।
জানা গেছে, বর্তমানে গৃহিনী কালীগঞ্জের মধুগঞ্জ ঢাকালে পাড়ার বাসিন্দা ফকরুদ্দিন খানের স্ত্রী জোবায়াদা খানম ও তার ছেলে ইমরান হোসেন চলতি বছর যশোর শিক্ষাবোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় অংশ নেন শহীদ নুর আলী কলেজ থেকে। কিন্তু গতকাল পরীক্ষা ফলাফলে মা ৩.২০ পেয়ে উত্তির্ণ হলেও ছেলে ইমরান ফেল করেছে।
জোবায়াদা খানম জানান, মাধ্যমিক পাশ করার আগেই পারিবারিক সিদ্ধান্তে বিয়ে হয়ে যাওয়ায় পড়াশোনা তেমন এগোয়নি। ২ মেয়ে ও ২ ছেলের জননী জোবায়াদ খানমের বয়স ৫০ বছর। এই বয়সে তার পড়াশোনার আগ্রহ জাগে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এসএসসি পাশ করার পর এবার সে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। জোবায়াদা জানান, সে এই বয়সে পরীক্ষা দিয়ে পাশ করেছে কিন্তু মন ভাল নেই। ছেলের সাথে পরীক্ষা দিয়ে ছেলে ফেল করায় তার মন খুবই খারাপ। তিনি জানান, এবার অর্নাসে ভর্তি হবেন।
স্বামী ফকরুদ্দীন খান জানান, তার স্ত্রী সংসার জীবনে এসে লেখাপড়ার জন্য আফসোস করতেন। ফলে শেষ বয়সে হলেও তার স্ত্রীর মনের আশা পূরণ করার জন্য সহযোগীতা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ