
লাইফস্টাইল ডেস্ক : হলুদ শুধু রান্নার কাজেই নয়, চাইলে কাঁচা হলুদ দিয়ে করতে পারেন রূপচর্চাও। ত্বকের যত্নে এর রয়েছে অনেক গুণাগুণ।ত্বকের দাগ কমাতে ও স্কিন টোন ভালো রাখতে ব্লেমিশ ফ্রি ত্বক পাওয়ার জন্য আমাদের সবারই বাসনা থাকে। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠে না। সে ইচ্ছাকে পরিপূর্ণ করতে চাইলে ব্যবহার করতে পারেন হলুদের এসব প্যাক।
এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ হলুদ গুঁড়া ও এক চা চামচ দই ভালো করে মিশিনে নিন। তারপর তা চোখের অংশ বাদ দিয়ে সারা মুখে ও গলায় লাগিয়ে নিন। লাগানোর অন্তত ১০ মিনিট পর তা ধুয়ে ফেলুন। এ প্যাক ত্বকের দাগ কমাতে ও স্কিন টোন ভালো রাখতে সাহায্য করবে।
ব্রণ সারাতে
এক চা চামচ হলুদ গুঁড়া অথবা কাঁচা হলুদ বাটা, এক চা চামচ চন্দন গুঁড়া অথবা বাটা এবং সামান্য পানি একসঙ্গে মিশিয়ে নিন। তারপর তা সারা মুখে লাগিয়ে রাখুন। তা শুকিয়ে এলে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। তবে মুখ ঘষে মুছবেন না। কারণ এতে ব্রণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এ প্যাক ব্যবহারে ব্রণ কমাতে সহায়তা করবে।
ক্ষতের দাগ অথবা পুড়ে যাওয়া ত্বকের জন্য
এক চা চামচ হলুদ গুঁড়া অথবা কাঁচা হলুদ বাটার সঙ্গে অ্যালোভেরার রস পরিমাণমতো মিশিয়ে ক্ষতের দাগের ওপরে অথবা পুড়ে যাওয়া ত্বকে ভালো করে লাগিয়ে রাখতে পারেন। এতে ক্ষতের দাগ ও পুড়ে যাওয়া ত্বক ভালো হয়ে যাবে।
স্ক্রাবিং ও বডি পলিশিংয়ের জন্য
এক চা চামচ হলুদ গুঁড়া অথবা হলুদবাটার সঙ্গে এক চা চামচ বেসন ও পরিমাণমতো পানি মিশিয়ে নিন। তারপর তা গোসলের আগে সারা শরীরে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। এটা স্ক্রাবিং ও বডি পলিশিংয়ের দারুণ সহায়ক।