দিনাজপুর প্রতিনিধি: সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর (রেজি: নং-রাজ-২৯৩৬) সাধারণ সভা শনিবার সকালে স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি জি এম হিরু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন’র সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের কোষাধ্যক্ষ মাহবুবুল হক খান, দপ্তর সম্পাদক কাজী শরিফুল ইসলাম মঞ্জু, নির্বাহী সদস্য মোঃ আতিউর রহমান আতিক, সাধারণ সদস্য মাহিদুল ইসলাম রিপন, মীর আবুল কাসেম লালু, মোঃ আবেদ আলী, ওএফএম মোরশেদ উল আলম, মতিয়ার রহমান, মোশাররফ হোসেন, সুবীর চক্রবর্তী ছোটন, মোঃ খালেদ হোসেন আসলাম, দয়া রাম রায়, হাবিবুর রহমান, আবু কাওছার, আব্দুল মজিদ খাঁ, শহিদুল ইসলাম স্বাধীন, মোঃ নুর ইসলাম নয়ন, মোঃ সানউল্লাহ, আব্দুল্লাহ, শাহজাহান প্রমূখ।
সাধারণ সভায় সংগঠনকে শক্তিশালী ও নেতাকর্মীদের সক্রিয় করতে সকলের প্রতি আহবান জানানো হয়। সভায় সাংবাদিকদের কণ্ঠরোধ ও লিখনী বন্ধ করতে বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত নতুন সম্প্রচার নীতিমালা স্থগিত ও সংশোধন দাবী জানানো হয়। অনেক সাংবাদিক যারা এত দিন দিনাজপুরে কোন ইউনিয়নের সদস্য হতে পারেননি, তারা এই সংগঠনের সদস্য হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সংগঠনকে আরো শক্তিশালী করতে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানানো হয়।