সিসি ডেস্ক: ১৬ মার্চ, ২৮৮০ সালে ধ্বংস হয়ে যাবে পৃথিবী, আজ থেকে প্রায় ৮৬৬ বছর পর। প্রতি সেকেন্ড ৯ মাইল বেগে ধেয়ে আসা এক গ্রহাণুর ‘হানায়’ মানব সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এমন আশঙ্কার কথাই শোনালেন বিজ্ঞানীরা।
২৮৮০ সালে ‘১৯৫০ ডিএ’ নামের এই গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে প়ডার পর বিশ্বের আবহাওয়ায় আমূল পরিবর্তন ঘটবে। ভয়াবহ সুনামি দেখা যাবে, পৃথিবীর সব প্রান্তে শুরু হবে বড় বড় ঝড়। ওই গ্রহাণুতে থাকবে ৪৪ হাজার ৮০০ মেগাটনের বিস্ফোরক পদার্থ বিশেষ। খবর জি নিউজের।
যদিও বিজ্ঞানীরা বলছেন, এমন ধরনের গ্রহাণুর পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা ৩০০ ভাগের মধ্যে একভাগ। তবুও পৃথিবী ধ্বংসের এই সামান্য সুযোগটাও রাখতে রাজি নন বিজ্ঞানীরা। তাই এই দৈত্য গ্রহাণুকে ধ্বংস করার কাজ শুরু করে দিতি চলেছেন বিজ্ঞানীরা