লালমনিরহাট প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণ এর জন্মাষ্টমী উপলক্ষে হাতীবান্ধা উপজেলার সদর কেন্দ্রীয় বন্দর কালী মন্দির প্রাঙ্গনে ১৭ আগস্ট বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা পূজা উদযাপন পরিষদের পৃষ্টপোষকতায় উপজেলা শিবশক্তি মিশন আয়োজিত র্যলীর উদ্বোধন করেন প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এম পি , বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু , র্যালীতে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, ওসি আনোয়ার হোসেন , অধ্যক্ষ সরওয়ার হায়াত খান , উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান ভেলু , কেশব চন্দ্র সিংহ , দিলীপ সিংহ , সুবল সরকার , মুক্তি রাণী সরকার , ডাঃ প্রদীপ দে , ব্রজেন্দ্র বর্মণ , স্বপন দে সহ হিন্দু সম্প্রদায়ের ১২ ইউনিয়নের ভক্ত বৃন্দ । র্যালী শেষে পুজাচ্চর্না , আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয় । র্যালী উদ্বোধন কালে প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এম পি বলেন , ধর্ম যার যার , রাষ্ট্র সবার । আসুন সকলে মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করি ।