লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলা পাড়ায় গত সোমবার রাতে বাল্য বিয়ের অপরাধে শাহীদ (২১) ও জহুরুল ইসলাম(৬৫) পিতা-পুত্র দুই জনকে আটক করে ১০ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আটককৃত শাহীদ জহুরুল ইসলাম ও জহুরুল ইসলাম পাটগ্রাম উপজেলার রসূলপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট মোখলেছুর রহমার (এসিল্যান্ড) গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানা পুলিশের সহযোগিতায় হাতীবান্ধা উপজেলার দোলা পাড়া গ্রামের ইয়াকুব আলীর(৬০) ৭ম শ্রেনী পড়–য়া মেয়ে রেখা খাতুনকে বিয়ে করার সময় শাহীদও তার বাবা জহুরুল ইসলামকে আটক করে ১০ দিনের জেল দিয়েছেন।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত শাহীদ ও তার বাবা জহুরুল ইসলামের বিরুদ্ধে বাল্য বিবাহ আইনে ৪ ও ৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে । মঙ্গলবার দুপুরে তাদের কে জেল হাজতে পাঠানো হয়েছে ।