চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজন সার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
জানা গেছে, সোমবার বিকেলে চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাফীয়ার রহমানের নেতৃত্বে একটি দল সারের বাজার মূল্য মনিটরিং করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় উপজেলার বিন্যাকুড়ি বাজারের সার ব্যবসায়ী হাজী ট্রেডার্সের মো. লিটনের ১০ হাজার এবং শাহা ট্রেডার্সের মো. বাবুর ৫ হাজার টাকা জরিমানা করে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উপস্থিত কৃষকদের বলেন, উপজেলায় পর্যাপ্ত সার মজুদ আছে, উচ্চ মূল্যে সার কিনবেন না এবং কোন ব্যবসায়ী উচ্চ মূল্য চাইলে আমাদের অবহিত করবেন।