বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: বলা-কওয়া ছাড়াই বকশীগঞ্জ উপজেলায় ১২ ঘন্টা বিদ্যুৎ ছিল না মঙ্গলবার । এতে সাধারণ মানুষের মধ্যে একধরণের কৌতূহল ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ছাড়াও বিভিন্ন পেশাজীবী মানুষ পড়তে হয়েছে বিপাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১৯ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে। কোন রকম ঘোষনা বা বলা-কওয়া ছাড়াই বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘটনায় গ্রাহকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। প্রতিদিনের নিত্য নৈমিত্তিক লোডশেডিং ছাড়াও মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে বকশীগঞ্জে। তবে কোন্ রহস্যের কারণে টানা ১২ ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখা হল তার কোন উত্তর পায়নি গ্রাহকরা। বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ ফোন নাম্বারে অনেকেই ফোন করে কোন উত্তর পাইনি। যখনই ফোন করা হয় তখনই “এই মূহর্তে নাম্বারটি ব্যস্ত আছে” বলে কেটে গেছে। অভিযোগ রয়েছে বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বর্তমান ডিজিএম আব্দুল জলিল আসার পর থেকে বকশীগঞ্জে বিদ্যুৎ এর বড় ধরনের বিপর্যয় শুরু হয়েছে। অবিলম্বে বিদ্যুতের সমস্যা সমাধান করতে স্থানীয় এমপি আবুল কালাম আজাদের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রাহকরা।