• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :

হাবিপ্রবিতে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২ নভেম্বর

Haziসিসিনিউজ: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) ২০১৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর শুরু হবে। চলবে ৬ নভেম্বর পর্যন্ত। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদ নামে নতুন ১টি অনুষদ ও ৬টি ডিগ্রী চালু করা হয়েছে। ২০১৫ শিক্ষাবর্ষ হতে এসব ডিগ্রীর অধীনে শিক্ষার্থী ভর্তিসহ পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম শুরু করা হবে জানিয়েছে হাবিপ্রবি কর্তৃপক্ষ।

এবার ৭টি অনুষদের অধীনে ১৮টি কোর্সে মোট ১৭৬০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে।

আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত প্রিপেইড টেলিটক মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ভর্তিচ্ছুরা রেজিস্ট্রেশন করতে পারবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি ওয়েবসাইটে পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ