• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন |

সৈয়দপুরে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু

Deathসিসিনিউজ: সৈয়দপুরে বৃহস্পতিবার দুপুরে চলন্ত একটি মিনিবাস থেকে পড়ে হেলপার এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হেলপারের নাম সাইদুল ইসলাম ওরফে নাড়িয়া (২৮)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে মেহেদী এন্টারপ্রাইজ নামের জলঢাকাগামী একটি মিনি বাস সৈয়দপুর থেকে নীলফামারীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে সৈয়দপুর বাইপাস সড়কের অনির্বান ম্যাচ ফ্যাক্টরীর সামনে (ধলাগাছ এলাকায়) চলন্ত বাসের ছাদে মাল বাধতে যেয়ে রশি ছিড়ে হেলপার নাড়িয়া রাস্তায় পড়ে যায়। তাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহত হেলপার নীলফামারী সদর উপজেলার ইটাখোলা গ্রামের মোজাম্মেল হক চৌধুরীর ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ