পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: শুক্রবার বিকেল ৪টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টামিনাল এলাকায় মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সীমানা পিলারে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়েছে মেধাবী ছাত্র মাসুম আল মিথুনের (১৬)। মটরসাইকেল আরোহী অপর দুই বন্ধুকে গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়ির গতি খুব দ্রুত ছিল এবং সে মোবাইল ফোনে কথা বলছিল। নিহত মিথুন এবারে পাবলিক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে। সে পার্বতীপুর ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক মমিনুর রহমানের ছোট ছেলে। তার মা লায়লা আরজুমান বানু পাবলিক উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষিকা। বাড়ী শহরের নুরনগর মহল্লায়। এ ঘটনায় শহরে শোকের ছায়া নেমে এসেছে। শত শত মানুষ তাকে এক নজর দেখার জন্য বাড়ীতে ভিড় জমায়।