• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন |

যশোরে কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

যশোরযশোর : যশোরে কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মিলন কাজী নামে একজনকে আটক করা হয়। তিনি কাকমারীর আকবর আলীর ছেলে।

শুক্রবার রাত ১১টার দিকে যশোর-বেনাপোল সড়কের আমড়াখালি থেকে সাপের বিষসহ একটি প্রাইভেটকার জব্দ করে বিজিবি।

২৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে একটি প্রাইভেটকারে তল্লাশী করে এই বিষ জব্দ করা হয়।

তিনি আরো জানান, ১২ পাউন্ড ওজনের এই বিষ ফ্রান্স থেকে প্রথমে ভারতে আসে। পরে সেখান থেকে বেনাপোল সীমান্ত দিয়ে রাজধানী ঢাকায় নেয়ার চেষ্টা করেছিল।

তবে জব্দকৃত বিষ ডলার হিসেবে প্রায় একশত কোটি টাকা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ