• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |

বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষন!

Dorsonরাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: বিয়ের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষন করেছে এক লম্পট যুবক। বর্তমানে মেয়েটি রাজিবপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে মেয়ের বাবা রাজিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসি ও থানাতে অভিযোগের ভিত্তিতে জানা গেছে, উপজেলার বদরপুর গ্রামের প্রভাবশালী সুরুজ্জামানের বখাটে পুত্র শাহ আলম (২২) পার্শ্ববর্তী টাঙ্গালিয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া কন্যাকে  (১৪) দীর্ঘদিন ধরে উত্তক্ত করে আসছিল। কিন্তু এতে সুবিধা করতে না পেড়ে প্রেমের অভিনয় করে মেয়েটিকে আয়ত্বে নিয়ে আসে ওই বখাটে। গত ২০আগষ্ট সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে তার নিজ মোবাইল ফোনে ঐ কন্যাকে শাহ আলমের বাড়িতে ডেকে নেয়। মেয়েটি তার মোবাইল ফোনে সাড়া দিয়ে ছুটে যায় ছেলের বাড়ি। মেয়েটি ছেলের বাড়িতে গেলে তার শোয়ার ঘরে যাওয়ার প্রস্তাব দেয়। ঘরে গেলেই তোমার আমার বিয়ে হবে। এ কথা বলে মেয়েটিকে ঝাপটে ধরে ঘরে নিয়ে জোড় পূর্বক ধষর্ন করে।
এ ব্যাপারে রাজিবপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ