• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |

লালমনিরহাটে ফেনসিডিল ও মোটরবাইকসহ আটক-২

lalmonirhatলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার পূর্বসারডুবী এলাকা থেকে রবিবার দিবাগত রাতে চার বোতল ফেনসিডিল ও একটি মটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
আটককৃতরা হলেন, পাটগ্রাম উপজেলার নবীনগর গ্রামের মৃত ঝুমুর আলীর পূত্র খলিলুর রহমান(৩৮) ও একই উপজেলার মৃত যুগেশ চন্দ্র রায়ের পুত্র যুগল কুমার দে(২৯) বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানা পুলিশ উপজেলার পূর্বসারডুবী এলাকা থেকে চার বোতল ফেনসিডিল ও একটি ১০০ সিসি হিরো হোন্ডা মোটর সাইকেলসহ দুই জনকে আটক করে।
হাতীবান্ধা থানা উপপরিদর্শক (এসআই) আজমীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য আইনে ১৯/১ ধারায় হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ