দিনাজপুর প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক স্পিকার দিনাজপুরের কৃতি সন্তান ব্যারিস্টার জমির উদ্দীন সরকারকে অভিনন্দন জানিয়েছে দিনাজপুর পৌর বিএনপিসহ অন্যান্য অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার রাতে দিনাজপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা স্বাক্ষরিত সংবাদপত্রে পাঠানো এক বার্তায় বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ট জন হিসাবে দিনাজপুরবাসীর নিকট সমাদৃত নেতা দলের কেন্দ্রীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক স্পীকার, দিনাজপুরের কৃতি সন্তান দিনাজপুরে সাংগঠনিক সফরে আসবেন জেনে আমরা আনন্দিত। দিনাজপুর বাসীর বিশ্বাস ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের আগমনে দল আরো সুসংগঠিত হবে। তার আগমনে স্বাগত জানিয়েছেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার, প্রচার সম্পাদক প্রভাষক আনিসুর রহমান, জেলা যুবদলের ১নং যুগ্ম আহবায়ক মোন্নাফ মুকুল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, মৎস্যজীবী দল, বাস্তুহারা দল, জিয়া পরিষদসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।