নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুষ্পমাল্য অর্পণ, মৌন মিছিল ও আলোচনা সভার মধ্য দিয়ে ফুলবাড়ি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় কালিবাড়ি মোড় থেকে জেলা তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে একটি মৌন মিছিল শহর প্রদক্ষিণ করে শেষে ফুলবাড়ি আন্দোলনে শহীদ প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে সেখানে একমিনিট নিরাবতা পালন করে। পুষ্পমাল্য অপণ ও নিরাবতা শেষে সেখানে সংগঠনের জেলা আহবায়ক শ্রীদাম দাসের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতা আতিয়ার রহমান, স্মরণী বিশ্বাস, উদাস কুমার রায়, ডা. প্রাণ কুমার রায়, হাসান আলী, খন্দকার মো. হানিফ প্রমুখ।
বক্তরা অভিযোগ করে বলেন, বর্তমান মহাজোট সরকার সাম্রাজ্যবাদের ওপড় নির্ভরশীল হয়ে সাম্রাজ্যবাদী বহুজাতিক কোম্পানীর সার্থে ফুলবাড়ী কয়লা খনি নিয়ে ষড়যন্ত্র করছে। সেদিন বিরোধী দলীয় নেত্রী ও আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কাছে দেয়া ওয়াদার সাথে বিশ্বাস ঘাতকতা করেছেন। আজ প্রমানিত হচ্ছে ২০০৬ সালের ৫ সেপ্টেম্বর ফুলবাড়ি কলেজের মাঠের জনসভায় শেখ হাসিনার সেদিনের কথা ছিল ভাওতাবাজি। জনগণের সাথে প্রতারণা। বর্তমান সরকার এশিয়া এনার্জি কোম্পানীকে নিয়ে তাদের নতুন তৎপরতা উন্মুক্ত পদ্ধর্তিতে কয়লা খননের প্রক্রীয়া ঘোষনা চক্রান্ত স্পস্ট করে দেয়।
উল্লেখ্য ২০০৬ সালের এই দিনে এশিয়া এনার্জির উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন প্রক্রীয়ার প্রতিবাদে ফুলবাড়ীর জনগণ ফুঁসে উঠেছিল। সে দিনের সেই শান্তি পূর্ণ প্রতিবাদে তদানিন্তন পুলিশ ও বিডিআরদের গুলিতে প্রাণ হারায় অনেক আন্দোলনকারী আর গুলিবিদ্ধ হয়ে চির পঙ্গুত্ব বরণ করেন অনেকে।