খেলাধুলা ডেস্ক: সাকিবের শাস্তি কমিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। ৬ মাসের নিষেধাজ্ঞা তিন মাসে নেমে এসেছে। মঙ্গলবারের বোর্ড সভার পর বোর্ড কর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এ সিদ্ধান্তের ফলে সাকিব জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া লিগেও খেলতে পারবেন তিনি।তবে বিদেশি লিগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। আসছে জিম্বাবুয়ে সিরিজের বিপক্ষে খেলতে পারবেন সাকিব।
মঙ্গলবার দুপুর ২টায় মিরপুরের বিসিবি কার্যালয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রসঙ্গত, গত ২০ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে শাস্তি কমানোর জন্য আবেদন করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
এর আগে ৭ জুলাই শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাকিবকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি।