কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার ধনী গ্রামের অনু রায়ের স্ত্রী নমিতা রানী রায় (৩০) কে গ্রেপ্তার করেছেন কাহারোল থানা পুলিশ। কাহারোল থানা সূত্রে জানা যায়, মাদক সম্রাজ্ঞী দীর্ঘদিন হতে উপজেলার বিভিন্ন স্থানে মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল থানার এসআই জাহিদ, এএসআই হুজ্জাতুল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ সোমবার রাতে আসামীর বাড়িতে অভিযান চালিয়ে শয়ন ঘরের খাটিয়ার নিচ থেকে ৫শ গ্রাম গাঁজা সহ নমিতা রানী কে গ্রেপ্তার করে। এ ব্যাপারে কাহারোল থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল এর ৭(ক) ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। আসামীকে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।