• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |

বীরগঞ্জে কলেজ ছাত্রীকে ইভটিজিং করায় যুবকের কারাদন্ড

Adalotবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে কলেজ ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে বুধবার ভ্রাম্যমান আদালত এক বখাটে যুবকের কারাদন্ড প্রদান করেছে।
বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের ফজল হোসেনের কন্যা বীরগঞ্জ ডিগ্রী কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্রী শিল্পি খাতুন (১৯) ঘটনার দিন কলেজ থেকে বাড়ি ফেরা পথে বীরগঞ্জ পৌর শহরের তাজমহল সিনেমা হলের সামনে বীরগঞ্জ-ঝাড়বাড়ী বাসষ্ট্যান্ডে বাসে ওঠার সময় একই ইউনিয়নের গড়ফতু গ্রামের মজিবর রহমানের পুত্র বখাটে যুবক (লালমনিরহাট এলাকায় কর্মরত সৌর বিদ্যুতের টেকনিক্যাল অফিসার) সোহেল রানা (২৫) কলেজ ছাত্রীর পথরোধ করে কু-প্রস্তাব দেয়। কলেজ ছাত্রী কু-প্রস্তাবে রাজি না হলে তার বই-খাতা ও ব্যবহারী মোবাইল কেড়ে নিয়ে হাত ধরে টানাটানি শুরু করে। কলেজ ছাত্রী চিৎকার করে ঘটনা প্রকাশ করলে জনতা গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ওসি প্রশাসন কেএম শওকত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ যুবককে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করে। ইভটেজার নিজের ভূল স্বীকার করে আদালতে ক্ষমা প্রার্থনা করে। বিজ্ঞ বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অপরাধের বিষয় বিবেচনা করে এক মাসের কারাদন্ড প্রদান করেন। পুলিশ বখাটে যুবক সোহেল রানাকে বুধবার দুপুরে দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করেছে।

রেনেসাঁ কোচিং সেন্টার উদ্বোধন
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে বুধবার রেনেসাঁ কোচিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। শিক্ষাই সম্পত্তি শিক্ষনই ব্রতী স্লোগানকে সামনে রেখে সৃষ্টিশীল ও আলোকিত শিক্ষার প্রয়াসে পৌর শহরের থানা পাড়া এলাকায় রেনেসাঁ কোচিং সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন  করা হয়। বীরগঞ্জ মহিলা ডিগী কলেজের ইংরেজী প্রভাষক রফিকুল ইসলামের সভাপতিত্বে রেনেসাঁ একাডেমিক কোচিং সেন্টার শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা “বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা” সভাপতি শাহজান নোভেল। বিষেশ অতিথি হিসাবে বীরগঞ্জ এস.ডি ক্লিনিকের পরিচালক সোহেল রানা, বীরগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহব্বায়ক সাজেদুর রহমান অন্তু,  রেনেসাঁ কোচিং সেন্টারের পরিচালক রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ