পার্বতীপুর প্রতিনিধি: বুধবার দুপুরে পৌর অডিটরিয়ামে পার্বতীপুর উপজেলা বেসরকারী বিক্যুৎ শ্রমিক ইউনিয়নের নবনিযুক্ত কার্য্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি ও বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের অভিষেক উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে। পার্বতীপুরে তিন শতাধিক বিদ্যুৎ শ্রমিক নিয়ে গঠিত উপজেলা বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির নবনিযুক্ত সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলি কেবল ইন্ডষ্ট্রিজ লিমিটের ম্যানেজার মার্কেটিং এন্ড সেল মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, পলি কেবল ইন্ডষ্ট্রিজ লিমিটের ডিভিশনাল ম্যানেজার শাজাহান আলী, উপজেলা মৎস্য সমিতির সাধারন সম্পাদক শরিফুুল ইসলাম, পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বিপ¬ব, উপজেলা বেসরকারী বিদ্যৎ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবু সরদার, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, কোষাধক্ষ্য হোসেল রানা মানিক, দপ্তর সম্পাদক কামাল, প্রচার সম্পাদক গুলশের আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইফুল ইসলাম।