বীরগঞ্জে (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে পৌরসভায় বিনামুল্যে ডায়াবেটিস সচেতনতা ও ডায়াবেটিস স্ক্রীনিং টেষ্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ।
বীরগঞ্জ পৌরসভার আয়োজনে ও দিনাজপুর ডায়াবেটিস এসোসিয়েশনের সহযোগিতায় রোগীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ডায়াবেটিস সচেতনতা ও ডায়াবেটিস স্ক্রীনিং টেষ্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এই উপলক্ষ্যে এক আলোচনা সভা পৌর মিলনায়তনে মেয়র আলহাজ্ব মাওঃ মোহাম্মদ হানিফ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালের চিকিৎসক ডা. ডিসি রায়, কাউন্সিলর সহিদুল ইসলাম, অনিতা রানী রায়, মকবুল হোসেন, আব্দুর রাজ্জাক রাজা, আব্দুল বারিক, প্রমুখ উপস্থিত ছিলেন। সার্বিক তত্তাবধানে ছিলেন পৌর সচিব আব্দূল হানিফ সরদার। ডা.বিদ্যুৎ, ডা.কৃষ্ণ রায়, ডা.মামুনুর রশিদ, ডা.জুনায়েদ সহ ৫জন চিকিৎসক দিনব্যাপী দুই শতাধিক মানুষের বিনামুল্যে ডায়াবেটিস পরীক্ষা করে চিকিৎসা দেন ।