• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

ন্যান্সি নাটকের শেষ কোথায়?

nanciবিনোদন ডেস্ক: একের পর এক নাটকের জন্ম দিয়ে চলেছেন সঙ্গীত শিল্পী ন্যান্সি। তাঁর এই নাটকের কাছে যেন বড় বড় স্ক্রিপ্ট রাইটারও হার মেনেছেন! আর সেই নাটকের নাটকীয়তা দিন দিন বেড়েই চলেছে। অতি উৎসাহী কিছু মিডিয়া ন্যান্সির এই নাটকের স্ক্রিপ্টটা যেন আরও টেনে লম্বা করে চলেছেন। এবার আশা যাক মূল আলোচনায়।

ন্যান্সি ঘুমের ঔষধ খেয়েছেন কেন খেয়েছেন? কারণ তিনি বাঁচতে চান না পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে অপারে চলে যেতে চান। আর সেই ৬০ টি ঘুমের বড়ি খাওয়ার গুজবে উত্তাল হয়ে উঠে এদেশের হাজারো মিডিয়া। তাঁকে যখন ল্যাবএইড হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় সেখানে শত শত সাংবাদিক ভিড় জমায় ন্যান্সি কেমন আছেন খবরটি জানার জন্য।

চ্যানেলে চ্যানেলে বেকিং নিউজই তাঁর প্রকৃত উদাহরণ। থেমে থাকেননি তাঁর সহকর্মীরা ন্যান্সি যাতে ভালো হয়ে উঠেন সেই শুভকামনা জানিয়েছেন সবাই। তাঁকে উদ্দেশ্য করে গানও লিখা হয়ে গেছে। অতঃপর ভালো হলেন জনপ্রিয় শিল্পী ন্যান্সি বাসায় ফিরে গেলেন।

সংবাদকর্মীরা আশা করেছিলেন হয়তো সুস্থ হবার পড়ে তিনি সংবাদ সম্মেলন করে প্রকৃত বিষয় খুলে বলবেন। কিন্তু তা হয়নি তিনি একটি বিশেষ সংবাদ মাধ্যমকে একান্তে সাক্ষাৎকার দিয়েছেন। নানা কারণে সেই সাক্ষাৎকারটিও ছিল বিতর্কিত। যে মানুষ নিজেই ঘুমের ঔষধ খেয়ে নিজেকে শেষ করে দিতে ছেয়েছিলেন তাঁকে নিয়ে করা সাক্ষাৎকারটির হেডলাইন ছিল ‘আমাকে বাঁচতে দিন!’ প্রশ্ন আসে তাঁকে কি কেউ মেরে ফেলতে ছেয়েছিলেন? এমন কিছুই যদি হয়ে থাকে তবে তিনি আগে বলেননি কেন। যে তাঁর সাথে অবিচার করা হচ্ছে।

ন্যান্সি আরও দাবি করেন জাতীয়তাবাদী দল সমর্থন করায় নাকি সরকার তাঁর পিছনে লেগেছে। তাঁর সব কনসার্ট বাতিল করা হচ্ছে। কথা এসে যায় ন্যান্সি নামের শিল্পীর কোন রাজনৈতিক অস্তিত্বই নেই যেখানে কেন সরকার তাঁর পিছনে লাগতে যাবেন। দেশের অনেক শিল্পী রয়েছেন যারা জাতীয়তাবাদী দল প্রত্যক্ষভাবে সমর্থন করেন এবং তাঁরা নিয়মিতভাবেই কনসার্টে অংশগ্রহণ করছেন। তাদেরকে তো কেউ বাঁধা দিচ্ছেন না।

অতঃপর তিনি বলেছেন যে ৬০ টি ঔষধ আমি খাইনি। তিন চারটা খেয়েছিলাম একটু ঘুমানোর জন্য। প্রশ্ন থেকে যায় ঔষধগুলোতে এতোই পাওয়ার ছিল যে তাঁকে দুইটি হাসপাতাল থেকে ফেরত পাঠিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হল?

প্রশ্ন অনেক জমে গেছে মিলছে না তাঁর উত্তর। সর্বশেষে আসা যাক নতুন খবরে। আবার ন্যান্সি সাক্ষাৎকার দিয়েছেন এবার তিনি বললেন মৃত্যুর আগেই তিনি একবার হলেও তারেক রহমানের সাথে দেখা করতে চান।

তবে কি ন্যান্সি রাজনীতিতে সক্রিয় হবার জন্যই আশ্রয় নিলেন এই মিথ্যা নাটকের? উৎসঃ   টাইমনিউজবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ