ঢাকা: মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আব্দুল আলীমকে আগামীকাল গ্রামের বাড়ি জয়পুরহাটে দাফন করা হবে।
আব্দুল আলীমের ছেলে ফয়সাল জানান, শনিবার বাদ মাগরিব বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার মসজিদে প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে রওয়ানা করা হবে। তারপর সেখানেই তাকে সমাহিত করা হবে।
প্রসঙ্গত, ফুসফুসের ক্যান্সারজনিত কারণে ২৬ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রিজন সেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয় আব্দুল আলীমকে। আজ (শনিবার) দুপুর সোয়া ১টার দিকে বিএসএমএমইউ’তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।