• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন |

বীরগঞ্জে ট্রাক্টরের চাপায় হেলপার নিহত

Deathদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের চাপা পড়ে সুশন রায় (৩৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টায় বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার দিনাজপুর সদর উপজেলার ভবের বাজার এলাকার বাসিন্দা। তবে সে দীর্ঘদিন ধরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কালুরহাট গ্রামের শুশুর বাড়ীতে বসবাস করতো।
স্থানীয়রা জানায়, খাঁন পরিবহন নামে একটি ট্রাক্টর শুক্রবার রাতে দেবীগঞ্জ হতে খড়ি নিয়ে বীরগঞ্জে আসার পথে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট নামক স্থানে পৌঁছলে হেলপার সুশন রায় ট্রাক্টর হতে পড়ে যায়। এ সময় ট্রাক্টরটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ শনিবার ভোরে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও ট্রাক্টরটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বীরগঞ্জ থানার ওসি (প্রশাসন) কেএম শওকত হোসেন দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ