খেলাধুলা ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে সফরকারী পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ২-১ এ সিরিজ জিতে নিলো শ্রীলঙ্কা। শনিবার তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে মাত্র ১০২ রানেই সবকটি উইকেট হারায় পাকিস্তান। জবাবে মাত্র ১৮ ওভার ২ বল খেলেই লক্ষে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক। তবে অধিনায়কের এই সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করতে একেবারেই ব্যর্থ দলের ব্যাটসম্যানরা। মাত্র ১০২ রানে করতেই দলের দশ জন ব্যাটসম্যান সাজঘরে ফিরে। ব্যাটিং ব্যর্থতার এই দিনে পাকিস্তানি ব্যাটসম্যানরা মাত্র ৩২ ওভার ১ বল ব্যাটিং করতে সক্ষম হয়। দলের পক্ষে মাত্র তিনজন ব্যাটসম্যান তিন অঙ্কের কোঠায় পৌঁছাতে সক্ষম হন।
সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহ করে ফাওয়াদ আলম। ৭৩ বল খেলে ৩টি চারের সাহায্যে ৩৮ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন অধিনায়ক মিসবাহ-উল-হক। এছাড়া আহমেদ শেহজাদ করেছেন ১০ রান।
শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলারের নাম থিসারা পেরেরা। তিনি মাত্র ৩৪ রানে ৪ উইকেট নিয়ে প্রায় একাই ধস নামান পাকদের ব্যাটিং লাইন আপে।
এরপর ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ১০১ রান। ওপেনার দিলশানের দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ১৮ ওভার ২ বল খেলে ৩টি উইকেট হারিয়েই লক্ষে পৌঁছে যায় স্বাগতিকরা। দিলশান ৫৫ বল খেলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করে অপরাজিত থাকনে। এছাড়া উপল থারাঙ্গা ১৪ ও মাহেলা জয়াবর্ধনে ২৬ রান করেন। ৩৪ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কান পেসার থিসারা পেরেরা।
উল্লেখ্য, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় পেয়েছিলো পাকিস্তান। তবে পরপর দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের দখলে নিলো স্বাগতিক শ্রীলঙ্কা।