আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলমাবাদে পুলিশ ও ইমরান-কাদরির সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে শতাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানিয়েছে জিও টিভি।
এর আগে শনিবার রাতে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বাসভবন অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় ইমরান-কাদরির সমর্থকদের ওপর টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
এতে প্রথমে তারা ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। স্থানীয় সময় রাত সাড়ে ১২টায়ও পুলিশের সাথে থেমে থেম তাদের সংঘর্ষ চলতে দেখা যায়। বিক্ষোভকারীরা ব্যাপক অগ্নিসংযোগ করছে।
গত ১৫ আগস্ট থেকে নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে পাক পার্লামেন্টের বাইরে ইমরান ও কাদরির সমর্থকেরা অবস্থান কর্মসূচি পালন করছেন। ১৭ দিনের মাথায় এই প্রথম পুলিশের সাথে তাদের সংঘর্ষ শুরু হলো।
এর আগে প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে যাত্রার ঘোষণা দিয়ে পকিস্তান আওয়ামী তেহরিক পার্টির প্রধান ডা. তাহিরুল কাদরি শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহবান জানান।
এদিকে সহিংসতা শুরুর পর শনিবার রাতেও পাক প্রধানমন্ত্রী নওয়াজ নিজের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
পাকিস্তান পার্লামেন্ট হাউসের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছে বিক্ষোভকারীরা
শনিবার স্থানীয় সময় রাত পৌনে একটার দিকে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ চলাকালে তারা পার্লামেন্ট হাউসের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন।
এর আগে তারা গাড়ি দিয়ে পার্লামেন্ট হাউসের বাইরের দেয়াল ভেঙ্গে ফেলার চেষ্টা করেন।
এর আগে ইমরান খান ও তাহিরুল কাদরি তাদের সমর্থকদের কোন সরকারি ভবনে প্রবেশ করতে নিষেধ করেন। তবে নেতাদের আদেশ উপেক্ষা করে বিক্ষুব্ধ সমর্থকরা পার্লামেন্ট হাউস এলাকার ভেতরে প্রবেশ করেন।
সূত্র : জিও টিভি