• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

হরতাল সফল হয়েছে : সংবাদ সম্মেলনে ছাত্রসেনা

Senaঢাকা : ইসলামি ছাত্রসেনার ডাকে রোববারের হরতাল সফল হয়েছে বলে দাবি করেছেন ছাত্রসেনার নেতারা।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামি ছাত্রসেনার নেতারা এ দাবি করেন।

সোমবার বাদ জোহর সারাদেশে নুরুল ইসলাম ফারুকীর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ-মাহফিল করার জন্য দলীয় নেতা-কর্মীদের অনুরোধ জানিছেন তারা।

সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, পুলিশি হামলায় সারাদেশে তাদের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এবং প্রায় ১শ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। অবিলম্বে আটককৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিও জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইসলামি ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি নুরুল হক চিশতী, ছাত্রসেনার নগর সভাপতি মাসুদ হোসাইন, ইসলামিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাও: মাসুদ কাদেরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ