হিলি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার অবহেলীত দাউদপুর গ্রামের ৫৪টি পরিবারের মাঝে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এবং জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু।
এ উপলক্ষে আজ রবিবার জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির অধিনে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ অফিসের আয়োজনে শুভ উদ্বোধন ঘোষনা করেন মাননীয় এমপি সাহেব। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটাপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মো: সোলায়মান আলী এতে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, যুগ্ন-সম্পাদক আবু সাইদ আল মাহাবুব চন্দন এবং পাঁচবিবি পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সোহেল আকতার সহ আরো অনেকে।
বিদ্যুৎ উদ্বোধনের সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যায় কারন দেশ স্বাধীন হওয়ার পর থেকে গ্রামবাসির আশার ফল আজ তাদের ঘরে উপস্থিত।