• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

Agunনীলফামারী প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকান্ডে নীলফামারীর চওড়া বড়গাছা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে মোরসালিন ইসলাম নামের পাঁচ বছরের এক শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এসময় অগ্নিকান্ডের ঘটনায় ১২টি পরিবারের অন্তত ২৫টি ঘর পুড়ে যায়। শনিবার রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সেখানকার তৈয়ব আলীর বাড়ির রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হলে মুহুর্ত্বের মধ্যে আশপাশ ছড়িয়ে পড়ে। আগুনের সময় ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা তৈয়ব আলীর ছেলে মোরছালিন অগ্নিদ্বগ্ধ হয়ে মারা যায়।
খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সফিউল ইসলাম, নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আকতার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
নীলফামারী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা যাচ্ছে তৈয়ব আলীর বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু জানান, অগ্নিকান্ডে ১২টি পরিবারের অন্তত ২৫টি টিনের ও খড়ের ঘর, ঘরে থাকা আসবাবপত্র সর্বস্ব পুড়ে যায়। খয়ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা বলে ধারনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ