সিসি ডেস্ক: পৃথিবী যেন সত্যই অবাক, পুরো বিশ্বের নানা প্রান্তে ঘটছে বিভিন্ন অদ্ভুদ কাজকর্ম, দেখা যাচ্ছে নতুন নতুন সব ভয়ানক এবং মনমুগ্ধকর দৃশ্য। পৃথিবী নামক ভূখন্ডে বিরাজমান সমুদ্র যেন আরো বিভিন্ন সব অজানাতেই এখনো ভরপর, সমুদ্র এখনো মানুষকে দিয়ে যাচ্ছে অজানা রহস্যকে জানতে।
তেমনি একটি ঘটনা জাপানের টয়ামা শহরের সমুদ্র সৈকতের অদ্ভুদ এক দৃশ্য, এখানে এই সমৃদ্র সৈকতে দেখা যায় ছোট ছোট জেলি ফিশ জোনাকির মত জ্বলছে ! এই জেলি ফিসগুলোর দৃশ্য সত্যই যেন খুবই মনমুগ্ধকর।
শহর থেকে দূরে সমুদ্র সৈকতের তীরে দাঁড়িয়ে দেখা এই দৃশ্যে শহরের দূরের লাল আলো গুলো মৃদু মৃদু দেখা গেলেও সৈকতের তীরে জেলি ফিসের সাদা এবং নীল আলোর দৃশ্য সত্যই এক অন্যরকম অদ্ভুত অনুভুতি। যেন পানিতে আলো জ্বলারই এক বাস্তব দৃশ্য, সত্য অনুভুতি।
এছাড়া জেলিফিসগুলো যখন চমকিয়ে উঠে , তখন এগুলোকে খাবার ভেবে ছোট ছোট মাছ তীরে এসে ভিড় করে, তখন দেখা মেলে আবার অন্যরকম এক দৃশ্যের।