রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেমের ভাতিজা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাতেন সরকারের একমাত্র পুত্র কম্পিউটার ইঞ্জিনিয়ার নুরুন্নবী সরকার খোকন (৩২) প্রাইভেট কারে তার চাচাসহ ২৫ আগষ্ট ঢাকা যাওয়ার পথে সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুত্বর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ভর্তি করে চিকিৎসকরা ৬ দিন তাকে লাইফ সার্পোটে রাখার পর রোববার সন্ধ্যায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। গতকাল সকাল ১১টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং দুপুর ২টায় তার পৈতৃক বাড়ী বিদ্যানন্দ ইউপি’র সুখদেব ফাজিল মাদ্রাসায় দ্বিতীয় নামাযে জানাযা শেষে চেয়ারম্যানবাড়ীর পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ অংশ নেয়। তার অকাল মৃত্যুতে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান, প্রেসক্লাব রাজারহাট, পাঠক জমিন রাজারহাট শাখা, উপজেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।