কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে র্যাবের হাতে গ্রেপ্তারকৃত পর্নোগ্রাফী ছবি তৈরীর হোতা দিনাজপুরের কাহারোলে ইজি কোচিং সেন্টারের পরিচালক আনোয়ারুল ইসলাম এর ফাঁসি ও উপজেলার সকল কোচিং সেন্টার বন্ধের দাবি করে মঙ্গলবার দুপুরে মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করেছেন কাহারোলের শিক্ষক সমাজ, অভিভাবক মহল ও ছাত্র/ছাত্রীবৃন্দ। কাহারোল বাজারে ঘন্টাব্যাপী এর মানব বন্ধনে বক্তাতারা বলেন, কোচিং সেন্টার গুলোর উপর প্রশাসনের কোন নিয়ন্ত্রণ নেই। ফলে ছাত্রীরা লম্বট শিক্ষক দ্বারা যৌন হয়রানি সহ ইভটিজিং এর স্বীকার হচ্ছে। শিক্ষিকারাও রেহাই পাচ্ছে না। অনেক কোচিং সেন্টারে মাদকাসক্ত ও অর্থলোভী শিক্ষকরা রয়েছে যারা এই ধরনের কর্মকান্ড করতে দ্বিধা বোধ করে না। মানব বন্ধনে বক্তব্য রাখেন, সাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর আলী তালুকদার, কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এদিব খালেদা হানুম, রামচন্দ্রপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনেওয়াজ বাবু, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান ও শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতির কাহারোল শাখার সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ, বনড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার রায়, কাহারোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোছাম্মৎ আঞ্জুমান আরা বেগম প্রমুখ। মানব বন্ধন শেষে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল এর নিকট একটি স্মারক লিপি প্রদান করা হয়।