• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

সারাদেশে শনিবার জামায়াতের বিক্ষোভ

Jamatসিসি নিউজ: দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার ও মামলা দায়েরের প্রতিবাদে আগামী ৬ সেপ্টেম্বর শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে ডা. শফিকুর বলেন, বরিশাল মহানগরী জামায়াতে ইসলামীর আমির এ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল, নায়েবে আমির বজলুর রহমান বাচ্চু, সেক্রেটারি জহির উদ্দিন বাবরসহ ২২জন নেতা-কর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলা দায়ের করেছে।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করার মাধ্যমে সরকারের একদলীয় ফ্যাসীবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য নেতা-কর্মীদের আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ