আকতার হোসেন বকুল, হিলি: দিনাজপুরের হিলিতে বাংলাদেশ ও ভারত সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় বিজিবির সিপি ক্যাস্পে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বিজিবির দিনাজপুর সেক্টরের নতুন সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা হেন মং, ৩ ব্যাটালিয়নের সিও লে. কর্ণেল খন্দকার আব্দুর রাজ্জাক তরফদার, অপস অফিসার মেজর নাসির ইমাম রুমি, সাংবাদিক জাহিদুল ইসলাম, আলতাফ হোসেন, গোলাম মোস্তাফিজার রহমান ও মাসুদুল হক রুবেল, মোহনা টেলিভিশনের হিলি প্রতিনিধি আকতার হোসেন বকুল, দৈনিক বর্তমান পত্রিকার হিলি প্রতিনিধি সহ আরো অনেক সাংবাদিক । সভায় বক্তব্য রাখেন দৈনিক আলোকিত সীমান্ত পত্রিকার সম্পাদক ও হিলি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার হিলি প্রতিনিধি ডা: আলতাব হোসেন সহ অনেকে। বিজিবি কর্মকর্তারা সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।
এর আগে দুপুর ১২টার দিকে বাংলাহিলি স্থলবন্দর কাষ্টম্স সিএন্ডএফ এ্যাজেন্ট এ্যাসোসিয়েসনের নেতৃবৃন্দের সঙ্গেও এক মতবিনিময় সভায় মিলিত হন।
বিজিবির বিশেষ সুত্রে জানা যায় মং সাহেব নতুন কর্মক্ষেত্রে যোগ দেওয়ায় সবার সঙ্গে পরিচয় হওয়ার জন্যই তাঁর এসব সভায় মিলিত হন, যাতে করে সীমান্তে সবার সাথে মিলেমিশে কাজ করা যায়।