• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

গোবিন্দগঞ্জে জাল স্ট্যাম্পসহ ব্যাংকার ও আনসার আটক

Arrestগাইবান্ধা : সোনালী ব্যাংক লিমিটেড গাইবান্ধার গোবিন্দগঞ্জ শাখার কর্মকর্তা আবুল কালাম ও আনছার সদস্য মঞ্জু মিয়াকে জাল স্ট্যাম্পসহ আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে রেভিনিউ স্ট্যাম্পসহ বেশকিছু নন-জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়। আটক ব্যাংক কর্মকর্তা ও আনছার সদস্যকে জেলহাজতে পাঠানো হয়েছে। শুক্রবার তাদের জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোনালী ব্যাংক লিমিটেড গোবিন্দগঞ্জ শাখায় দীর্ঘদিন ধরে গ্রাহকের ঋণ চুক্তিসহ বিভিন্ন কাজে জাল রেভিনিউ স্ট্যাম্প ও নন-জুডিসিয়াল স্ট্যাম্প ব্যবহার করা হতো। ওই শাখার কর্মকর্তা আবুল কালাম ও আনছার সদস্য মঞ্জু মিয়া এ কাজ করতেন।

বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ব্যাংক শাখার ওই কর্মকর্তাকে হাতেনাতে ৬০০ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প ও কয়েকটি ১০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পসহ আটক করে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী, জাল স্ট্যাম্প সরবরাহ চক্রের মূলহোতা হিসেবে কাজ করছে সোনালী ব্যাংক লিমিটেড মহিমাগঞ্জ শাখার কর্মকর্তা রুহুল আমিন ও তার ভাই সাইফুল ইসলাম। তাদের বাড়ি পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ