হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে ভারতের তৈরী একটি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত ১০টায় সীমান্তের ২৮৪/৩৭নং সাব সীমানা পিলারের কাছে এটি উদ্ধার করা হয়।
জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপস অফিসার মেজর নাসির ইমাম রুমি জানান, ওই সীমান্ত দিয়ে তিনজন ব্যক্তি ভারত থেকে অস্ত্র নিয়ে প্রায় ৭০ গজ দেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় গোপন সংবাদ পেয়ে হিলি বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটকের চেষ্টা করলে তাঁরা চারটি জিরার প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেট খুলে দেখা যায় অভিনব কায়দায় রাখা ভারতের তৈরী একটি পিস্তল ও চার কেজি জিরা উদ্ধার করা হয়েছে। এ উদ্ধার অভিযানে হিলি বিওপি ক্যাম্পের টহল কমান্ডার ইব্রাহীম হোসেন সহ সঙ্গীয় বিজিবির সদস্যদের নিয়ে পিস্তলটি আটক করতে সক্ষম হয়। পরে পিস্তলটি হাকিমপুর থানায় জমা দেওয়া হবে বলে ক্যাম্প কমান্ডার নায়েক জর্জ মিয়া জানান।