• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন |

রবিবার থেকে হাবিপ্রবি’র অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু

Haziদিনাজপুর প্রতিনিধি: রোববার থেকে শুরু হবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম। চলবে ১১ অক্টোবর পর্যন্ত। প্রিপেইড টেলিটক মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে ভর্তিচ্ছুরা রেজিস্ট্রেশন করতে পারবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর থেকে ৫ নভেম্বরের মধ্যে ।
হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার সেকশন অফিসার কর্তৃক প্রেরিত এক ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়।
২০১৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদ নামে নতুন ১টি অনুষদ ও ৬টি ডিগ্রী চালু করা হয়েছে। ২০১৫ শিক্ষাবর্ষ হতে এসব ডিগ্রীর অধীনে শিক্ষার্থী ভর্তিসহ পূর্ণাঙ্গ শিক্ষাকার্যক্রম শুরু করা হবে। এবার ৭ টি অনুষদের অধীনে ১৮টি কোর্সে মোট ১৭৬০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি www.hstu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ