• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |

গাইবান্ধায় পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ

Gaiগাইবান্ধা : গাইবান্ধা পুলিশ হেডকোয়ার্টারের এএসপি শফিকুর রহমান ও গাইবান্ধা সদর থানার এসআই শহিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ এনে তাদের শাস্তির দাবিতে শহরে এক ঘণ্টা সড়ক অবরোধ করেছে জেলা ছাত্রলীগ।

শনিবার সন্ধ্যায় শহরের ১নং রেলগেট এলাকায় টায়ারে আগুন দিয়ে তারা বিক্ষোভ করেন। এ সময় রাস্তার দুই পাশে যানবাহন আটকা পড়ে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

অবরোধকালে ছাত্রলীগ নেতারা অভিযোগ করেন, জামায়াতসহ নাশকতার মামলার আসামিদের সঙ্গে আঁতাত করে ওই দুই পুলিশ কর্মকর্তা সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। শুক্রবার রাতে শহর ছাত্রলীগের আহ্বায়ক আরিফুর রহমান, শহর যুবলীগ নেতা রতন কুমার ও লিটনকে গ্রেফতার করে। অবরোধ থেকে আগামীকাল রোববার বেলা ১১টায় পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ