• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

গ্রামে ফিরে যেতে ঋণ পাবে বস্তিবাসিরা

Bankঅর্থ-বাণিজ্য ডেস্ক:  জীবিকার সন্ধানে ঢাকায় আসা ছিন্নমূল বস্তিবাসিরা আবার গ্রামে ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গৃহায়ন তহবিল হতে ‘ঘরে ফেরা কর্মসূচি’ প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক ও কৃষি ব্যাংকের মধ্যে এক ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান।

এ সময় ড. আতিউর রহমান বলেন, ছিন্নমূল-অসহায়দের জন্য এ কর্মসূচি বাস্তবায়নের মধ্যে দিয়ে আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতার দায়িত্ব পালনের চেষ্টা করছি। এ তহবিলে প্রয়োজনে আরো অর্থের যোগান দেওয়া হবে।

এই প্রকল্পের আওতায় গৃহায়ন তহবিল হতে ঢাকার ছিন্নমূল ও বস্তিবাসি পরিবারদের মধ্যে যারা গ্রামে ফিরে যাবে তাদের জন্য স্বল্প সুদে এ ঋণ দেওয়া হবে। কিছু পরিবার ইচ্ছে থাকা স্বত্বেও গ্রামের বাড়ি যেতে পারছে না। তারা স্বল্প সুদে গ্রামে বসত-বাড়ি নির্মাণ ও কর্মসংস্থানের জন্য এ তহবিল হতে ঋণ নিতে পারবে। এজন্য এ তহবিলে দুই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

কৃষি ব্যাংক দুই শতাংশ হারে সুদে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে সুবিধাভোগিদের মাঝে সর্বোচ্চ চার শতাংশ যোগ করে ছয় শতাংশ হারে এ ঋণ প্রদান করবে। কর্মসংস্থানের জন্য ৩০ থেকে ৪০ হাজার টাকা ঋণ নিতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে নির্বাহী পরিচালক ও ঘরে ফেরা কর্মসূচি প্রকল্পের স্টিয়ারিং কমিটির সদস্য সচিব মাহফুজুর রহমান ও কৃষি ব্যাংকের পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক(এমডি) আব্দুস সালাম চুক্তিতে স্বাক্ষর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ